বাংলাদেশ ক্রিকেট দলের যে রেকর্ডগুলো আপনার জেনে রাখা উচিত
শুরু করা যাক বাংলাদেশ- নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট ইতিহাস দিয়ে। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ওয়ানডে ২৬টি, টি-টোয়েন্টি চারটি এবং টেস্ট ১১টি। টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশের একটিও জয় নেই। টেস্টে আছে তিনটি ড্র। তবে ওয়ানডেতে মাশরাফিরা জিতেছেন মোট আট ম্যাচ। সর্বশেষ দুই দ্বিপাক্ষিক সিরিজেই কিউইদের ‘বাংলাওয়াশ’ করার স্মৃতি আছে মাশরাফিদের।


No comments