Header Ads

আজব দেশের আজব মানুষ

Image result for corona virus



আজিব এক দেশে বাস করি মাইরি। দেশে নাকি কি এক আজব ভাইরাস এসেছে। মানুষতো সেইরকম টেন্সড। আমিও ভাবলাম আমারও সচেতন হওয়া দরকার। তাই গেলাম সচেতনতা অবলম্বনের এক্সেসরি কিনতে। কিন্তু মনে হয় এখানেই পাপ করে ফেলেছি। দোকানদারের কাছে গিয়ে Hand sanitizer চাইতেই এমন একখানা মুখ করলো যেন তার কিডনী চেয়ে বসেছি! সব দোকানদারের একই কথা। শোনার আগেই নাই। কিছু দোকানের ডিসপ্লে তে আছে তবুও বলে নাই। তাই আর মাস্কের বাজার পরিস্থিতি চিন্তা করে আর আগালাম না কেনার জন্য।
এখন আছি মূল কথায়। দেশে করোনার কারনে একজন মারা গেলেও তার জন্য ৯৯% দায়ি থাকবে এসব ব্যাবসায়ীরা আর ১% বেচারা ভাইরাসের। অন্যান্য দেশ যখন এইসব বেসিক চাহিদা পুরন করেও ভাইরাস মোকাবেলায় হিমসিম খাচ্ছে সেদিকে আমাদের দেশ থার্মোমিটার দিয়ে জ্বর মেপে বুঝ দেয় আমরা পুরোপুরি প্রস্তুত🤣। বেচারা সাইদ খোকন তো সামান্য মশার কাছে মেয়র পদে হেরে বসেছিলো।

No comments

Powered by Blogger.