বাংলাদেশ সরকার ও দেশের জনগণ করোনা এর ধ্বংসাত্বক ক্ষমতাকে ছোট করে দেখছে!

বাংলাদেশ সরকার ও দেশের জনগণ করোনা এর ধ্বংসাত্বক ক্ষমতাকে ছোট করে দেখছে বলে আমাদের মনে হচ্ছে। সারাজীবন কবিরাজী চিকিৎসা কে গালি দেয়া চিকিৎসক রা থার্মোমিটার দিয়ে ভাইরাস শনাক্ত করতে চেষ্টা করছে! মানবিক দিক বিবেচনা করে চীন থেকে ফেরত নিয়ে আসাকে আমরা ও সাধুবাদ জানাই। কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া এই মতো দেশ গুলো যখন তাদের নাগরিক সতর্কতার ফিরিয়ে নিয়ে এসে লোকালয় থেকে দূরে কোনো দ্বীপে রেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তখন বাংলাদেশ এয়ারপোর্ট এ তাদের খোলামেলা ভাবে নিয়ে এসে শহরের প্রাণকেন্দ্র এয়ারপোর্টএর পাশ ঘেঁষা হাজী ক্যাম্পে রাখছে। এ থেকেই বোঝা যায় আমাদের প্রস্তুতি কেমন। যদি আমরা মনে করে থাকি মাস্ক পরে করোনা কে প্রতিহত করবো তাহলে আমাদের কপালে দুঃখ আছে।

No comments