পাবনা যেন কিসের জন্য বিখ্যাত ! পাবনায় পাগলের বসবাস !
পাবনাকে নিয়ে যাহারা এমন জানেন অথবা মন্তব্য
করেন তাদের জ্ঞাতার্থে...........
পাবনায় জন্মে যারা বিখ্যাত হয়েছেন=> জেনারেল
জ়ে.এন.চৌধুরী (সাবেক ভারতীয় সেনাপ্রধান),
স্যামসন এইচ চৌধুরী (স্কয়ার), সঙ্গীতশিল্পী
তপন মাহমুদ, বাপ্পী লাহিড়ী,ডলি সায়ন্ত্বনী,
বাদশা বুলবুল খ্যাতিমান উপস্থাপক ফজলে লোহানী,
সাহিত্যিক প্রমথ চৌধুরী (ছদ্মনাম বীরবল), কবি
বন্দে আলী মিয়া, জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা
সেন, টিভি ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরি, বৃন্দাবন
দাস, চাটমোহরের গর্ব মেজর জেনারেল ফসিউর
রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক।
আইনস্টাইনের গবেষক দলে পাবনার সেলিম
শাহরিয়ার, শ্যামলী পরিবহনের মালিক গনেশ চন্দ্র
ঘোষ আজ গোটা দেশের পরিবহন খাতের এক
দিকপাল হিসেবে প্রতিষ্ঠিত।
সাহিত্যে পাবনা=> কবি প্রসন্নময়ী দেবী ১৮৫৭
খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর উপজেলার
হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা গদ্যরীতির
সার্থক রূপকার প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে
পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে
জন্মগ্রহণ করেন। প্রিয়ম্বদা দেবী ১৮৭১ সালে
পাবনা জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা
গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রীশ্রী ঠাকুর
অনুকূলচন্দ্র ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ
করেন। কবি বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৭
জানুয়ারি পাবনার রাধানগর মহল্লায় জন্মগ্রহণ
করেন। গীতিকার ও সঙ্গীতশিল্পী গৌরীপ্রসন্ন
মজুমদার ১৯২৫ সালে পাবনা জেলার ফরিদপুর
উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
ড. আবু হেনা মোস্তফা কামাল ১৯৩৬ সালের ৩
ডিসেম্বর পাবনার গোবিন্দা মহল্লায় জন্মগ্রহণ
করেন। গীতিকার, সাহিত্যিক ও বাংলাদেশ বেতারের
সাবেক পরিচালক ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯
মার্চ পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম
গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলার সিংহ পুরুষ বীর
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল তিনিও এই
পাবনাতেই জন্মেছিলেন।
পাবনার বিখ্যাত খাবার ও বস্তুর নাম=> ঘি,
লুঙ্গি ও গেঞ্জি
পাবনার শিক্ষা প্রতিষ্ঠান=> সরকারী মেডিক্যাল
কলেজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, পাবনা জিলা স্কুল, পাবনা ক্যাডেট
কলেজ, পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারী
এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারী শহীদ
বুলবুল কলেজ, সরকারী মহিলা কলেজ, পাবনা
সরকারী বালিকা উচ্চবিদ্যালয়।
ঔষধ শিল্প=> বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ
প্রস্তুতকারি প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যা
লস লি. পাবনাতেই অবস্থিত।
পাবনা জেলার স্থাপত্য ঐতিহ্য=> জোড়বাংলা
মন্দির, বনমালী ইনস্টিটিউট, শ্রী শ্রী ঠাকুর
অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির), পাবনা
মানসিক হাসপাতাল মানসিক চিকিৎসায় দেশের
একমাত্র পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান।
এর পরেও যারা পাবনা বলতেই পাগল, গারদ খানা,
মেন্টাল ইত্যাদি বোঝেন তাহলে তাঁদের জন্য দুঃখ
প্রকাশ করছি। সেই সাথে গর্ব করি আমারে ★পাবনা★রে লয়ে...জন্মেছি আর বড় হয়েছি মোর পাবনায়....


No comments